বজরংবলীর এই ১২টি নামেই দূর হবে সংকট, বদলে যাবে আপনার ভাগ্য!
বার্তা ডেস্কঃ
September 7, 202610:33 am
হিন্দু শাস্ত্রে হনুমানজিকে ‘সংকটমোচন’ বলা হয়েছে, যিনি কলিযুগেও ভক্তদের রক্ষায় জীবন্ত দেবতা হিসেবে বিরাজমান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শ্রদ্ধার সাথে বজরংবলীর ১২টি বিশেষ নাম জপ করলে জীবনের সমস্ত ভয়, ব্যাধি, শত্রুবাধা ও গ্রহদোষ কেটে যায়। বিশেষ করে মঙ্গলবার ও শনিবার প্রাতে স্নান সেরে এই ১২টি নাম পাঠ করলে জীবনে অপার শক্তি, সাহস ও ইতিবাচকতা বৃদ্ধি পায়।
বজরংবলীর ১২টি অলৌকিক নাম ও তার অর্থ:
১. ॐ হনুমাতে নম: — ভক্তের অহংকার বিনাশকারী। ২. ॐ অঞ্জনী সুত — অঞ্জনাপুত্র, যিনি পরম শক্তি প্রদান করেন। ৩. ॐ বায়ু পুত্র — পবনপুত্র, যিনি জীবনে প্রাণশক্তির সঞ্চার করেন। ৪. ॐ মহাবলী — পরম পরাক্রমশালী, যিনি আসাম্ভবকে সম্ভব করেন। ৫. ॐ রামেষ্টায় নম: — শ্রীরামের প্রিয় পাত্র, যাঁর কৃপায় রামকৃপা লাভ হয়। ৬. ॐ ফাল্গুন সখা — অর্জুনের সখা, যিনি বিপদে বন্ধুর মতো রক্ষা করেন। ৭. ॐ পিঙ্গাক্ষ — যাঁর চোখে অগ্নিপ্রভা, যিনি শত্রু বিনাশ করেন। ৮. ॐ অমিত বিক্রম — অতুলনীয় বীর, যিনি যাবতীয় বাধা দূর করেন। ৯. ॐ উদধি ক্রমণ — সমুদ্র লঙ্ঘনকারী, যিনি বড় সংকট থেকে পার করেন। ১০. ॐ সীতা শোক বিনাশন — দেবী সীতার শোকহরণকারী, যিনি দুঃখকষ্ট দূর করেন। ১১. ॐ লক্ষ্মণ প্রাণ দাতা — লক্ষ্মণের প্রাণ রক্ষাকারী, যিনি আয়ু ও আরোগ্য দেন। ১২. ॐ দশগ্রীব দর্পহা — রাবণের অহংকার চূর্ণকারী, যিনি শত্রুর দম্ভ নাশ করেন।
পাঠের সঠিক নিয়মসূচি:
- সময়: প্রতিদিন সকাল ৫টা থেকে ৭টার মধ্যে অথবা সন্ধ্যায় হনুমানজির সামনে প্রদীপ জ্বালিয়ে ১০৮ বার এই ১২টি নাম পাঠ করতে হবে।
- আচার ও নিবেদন: মঙ্গলবার ও শনিবার নিরামিষ আহার গ্রহণ করা শ্রেয়। এই দুই দিনে প্রভুর চরণে লাল ফুল ও সিঁদুর অর্পণ করা অত্যন্ত ফলদায়ক।
- মনোযোগ: নাম জপের সময় মনের ভয় ও জটিলতাগুলির কথা স্মরণ করে বজরংবলীর ওপর পূর্ণ বিশ্বাস রেখে তাঁকে আহ্বান করতে হবে।
শাস্ত্রীয় বিশ্বাস মতে, টানা ৪১ দিন নিয়মিত এই নিয়ম পালন করলে আইনি জটিলতা, চাকরি ও ব্যবসার সংকট, অজানা ভয়ভীতিসহ জীবনের বড় বড় বাধা সহজেই দূর হয়ে যায়।