দেশের সব পিজি ও হোস্টেলের নিরাপত্তায় কড়া সুপ্রিম কোর্ট, আসছে বড় নির্দেশ!

বার্তা ডেস্কঃ

দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পিজি (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে ৭ জনের মর্মান্তিক মৃত্যুর পর এবার দেশজুড়ে হোস্টেল ও পিজি-র নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে চলেছে সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন প্রান্তে থেকে পড়ালেখা ও চাকরি করা লক্ষ লক্ষ মানুষের জীবন সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ স্পষ্ট জানায়, বেসরকারি হোস্টেল ও পিজি-র নির্মাণবিধি লঙ্ঘন এবং সুরক্ষার বিষয়টি আর কেবল একটি নির্দিষ্ট রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না।

বর্তমানে দিল্লি হাইকোর্টে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা চলছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্ট মামলাটি নিজের অধীনে নিয়ে আসার কথা ভাবছে, যাতে সমগ্র দেশের জন্য একটি সার্বিক সুরক্ষা নীতি প্রণয়ন করা যায়। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, যেখানে শীর্ষ আদালতের পক্ষ থেকে আরও বড় ও কড়া নির্দেশিকা আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *