ভারতে হাসিনার সম্পত্তি দখলের উদ্যোগ! কত কোটির মালিক প্রাক্তন প্রধানমন্ত্রী?

বার্তা ডেস্কঃ

এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং মৃত্যুদণ্ডের আদেশ ঝুলতে থাকার মধ্যেই তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি দখলের এই উদ্যোগ নতুন করে চর্চার জন্ম দিয়েছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া শেখ হাসিনার শেষ হলফনামা অনুযায়ী, তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট পরিমাণ ছিল প্রায় ৪ কোটি ৩৬ লক্ষ টাকা।

শেখ হাসিনার ঘোষিত আয় ও সম্পদের বিবরণ:

  • বার্ষিক আয় ও ব্যাংকে জমা: ২০২২ সালে তাঁর বার্ষিক আয় ছিল প্রায় ১ কোটি ৭ লক্ষ টাকা, যার সিংহভাগ এসেছিল কৃষি খাত থেকে। আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখানো হয় ১ কোটি ৯১ লক্ষ টাকা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা ছিল প্রায় ২ কোটি ৩৯ লক্ষ টাকা এবং ফিক্সড ডিপোজিট ও সঞ্চয়পত্রে বিনিয়োগ ছিল প্রায় ৭৫ লক্ষ টাকা।
  • গাড়ি, সোনা ও আসবাবপত্র: তাঁর নামে ৩টি গাড়ি ছিল (১টি উপহার পাওয়া, বাকি দুটির সম্মিলিত মূল্য প্রায় ৪৭.৫০ লক্ষ টাকা)। সোনা ও মূল্যবান ধাতুর মূল্য দেখানো হয়েছিল ১৩.২৫ লক্ষ টাকা এবং আসবাবপত্রের দাম ছিল ৭.৪০ লক্ষ টাকা।
  • জমি ও বসতবাড়ি: টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে তাঁর নামে মোট ১৫.৩ বিঘা কৃষিজমি ছিল। টুঙ্গিপাড়ায় ৩ তলা ভবনসহ ৬.১০ শতক জমির মূল্য দেখানো হয় ৫ লক্ষ টাকা। এছাড়া গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে প্রায় ৯ বিঘা (২৯৭ শতক) জমির ওপর একটি বাগানবাড়ি রয়েছে, যা ১৯৭০-এর দশকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দিয়েছিলেন এবং পরে উত্তরাধিকারসূত্রে শেখ হাসিনা ও তাঁর পরিবার মালিক হন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। একদিকে তাঁর দেশে ফেরার বার্তা এবং অন্যদিকে সম্পত্তি বাজেয়াপ্ত করার সরকারের এই পদক্ষেপ—দুটি মিলে বাংলাদেশের রাজনৈতিক মহল এখন সরগরম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *