১ লক্ষ টাকার সরকারি অনুদান প্রত্যাখ্যান, নজির গড়ল শহরের বড় পুজো কমিটিগুলি!

বার্তা ডেস্কঃ

রাজ্যের শারদোৎসবের সরকারি অনুদান কেন্দ্রিক জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি মিলনমেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে একটি বিশেষ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঘোষণা করা হয়, প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান এবং শতপ্রতিশত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।

তবে বড় বাজেটের ক্লাবগুলির আর্থিক সামর্থ্যের কথা মাথায় রেখে সরকারের তরফে আহ্বান জানানো হয়, সচ্ছল ও বড় ক্লাবগুলি যেন এই সরকারি অনুদান গ্রহণ না করে। এই আহ্বানে অভূতপূর্ব সাড়া মিলতেই ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর পক্ষ থেকেও সদস্য ক্লাবগুলিকে অপ্রয়োজনে অনুদানের আবেদন না করার জন্য অনুরোধ জানানো হয়।

বৈঠক শেষ হওয়ার পর সন্তোষ মিত্র স্কোয়ারের (লেবুতলা পার্ক) মতো একাধিক প্রথম সারির বড় বাজেটের দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান না-নেওয়ার ঘোষণা করে। প্রধান পুজো সংগঠক সজল ঘোষ স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁরা অতীতেও এই সরকারি অনুদান গ্রহণ করেননি এবং এবারও তা গ্রহণ করবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *