পিএমও অফিসার সেজে মোদীর অনুষ্ঠানে ঢোকার চেষ্টা, ধরা পড়ল জাল পরিচয়পত্র ও বন্দুকধারী!

বার্তা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বই সফরকে ঘিরে এক মারাত্মক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে এসেছে। বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের (BKC) জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’-এ প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার ঠিক আগেই ভুয়ো পরিচয়পত্র এবং আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে মূল অভিযুক্তের নাম রোহন পারেখ, যিনি ড্রোন প্রযুক্তির ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি এবং তাঁর এক সঙ্গী অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করার সময় নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) আধিকারিক হিসেবে দাবি করেন। নিরাপত্তারক্ষীরা তল্লাশি চালানোর সময় দেখতে পান রোহনের দেখানো পিএমও-র পরিচয়পত্রটি সম্পূর্ণ জাল এবং তাঁর সহযোগীর কাছে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে।

প্রধানমন্ত্রীর মতো হাই-প্রোফাইল ব্যক্তির কর্মসূচির ঠিক আগে কীভাবে ভুয়ো আইডি ও অস্ত্র নিয়ে প্রাঙ্গণে ঢোকার সাহস পেল অভিযুক্তরা, তা নিয়ে নিরাপত্তার সর্বোচ্চ মহলে চরম আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় ইতিমধ্যেই ঘটনার মূল তদন্তভার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *