মানুষের অস্তিত্ব কি সংকটে? এআই নিয়ে বিল গেটসের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
September 29, 20268:28 am
কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (AI) আমাদের জীবনযাত্রাকে দ্রুত বদলে দিচ্ছে ঠিকই, কিন্তু এই প্রযুক্তির অন্ধকার দিক নিয়ে এবার এক হাড়হিম করা সতর্কবার্তা দিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি (NBC)-র জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এআই যদি কোনো কারণে অসৎ বা দুষ্কৃতকারীদের হাতে পড়ে, তবে মানবজাতির অস্তিত্বই মারাত্মক সংকটে পড়তে পারে।
১০০ কোটি মানুষের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা: বিল গেটস অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান, সর্বাধুনিক এআই প্রযুক্তি যদি অপরাধীচক্রের কবজায় যায়, তবে তার অপব্যবহারের ভয়াবহ পরিণতিতে বিশ্বজুড়ে প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি মানুষের প্রাণহানি পর্যন্ত হতে পারে। তাঁর মতে, এআই-এর এই অনিয়ন্ত্রিত শক্তি কেবল সাইবার অপরাধ বা আর্থিক ক্ষতিতেই আটকে থাকবে না, বরং তা সরাসরি মানবসভ্যতার ওপর এক চরম আঘাত ডেকে আনতে পারে।
কেবল ‘স্ব-নিয়ন্ত্রণ’ যথেষ্ট নয়: বর্তমানে বিভিন্ন প্রযুক্তি সংস্থা নিজেদের মতো করে এআই সুরক্ষার নানা চেষ্টা চালালেও, তাকে যথেষ্ট মনে করছেন না বিল গেটস। তিনি জানান, এআই কো ম্পা নিগুলোর নিজস্ব সেলফ-রেগুলেশনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। এর লাগাম টানতে বিশ্বের সব দেশের সরকার এবং আইনপ্রণেতাদের অবিলম্বে এগিয়ে আসতে হবে।
কড়া আইনি নজরদারির দাবি: প্রযুক্তির এই বিপুল ক্ষমতা যাতে কোনো ধ্বংসাত্মক কাজে ব্যবহার না হতে পারে, তার জন্য কঠোর আন্তর্জাতিক গাইডলাইন ও সরকারি নজরদারির জোর দাবি জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, বিল গেটসের এই বক্তব্য বিশ্বজুড়ে ডিজিটাল যুগের নিরাপত্তা ও এআই নিয়ন্ত্রণের পুরনো বিতর্ককে আবারও নতুন করে উসকে দিল।