হাইকোর্টে ঝুলে রইল ভাগ্য, কী হবে এবার!
September 29, 2026
বার্তা ডেস্কঃ
September 29, 20266:51 pm
নিয়োগ দুর্নীতির মামলায় CBI-এর বিশেষ তদন্তকারী দল (SIT) ভাঙার আর্জি সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত নিল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা জানান, সিবিআই চাইলে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে। হাইকোর্টের এও মন্তব্য, ‘এই সংক্রান্ত মামলার শুনানির উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। এই অবস্থায় এই আদালত কী করবে? সিট ভাঙতে চেয়ে সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করুক।’