গঙ্গায় ভয়াবহ ভাঙন! বাতিল একাধিক ট্রেন, আপনার যাত্রা কি বিঘ্নিত? দেখে নিন নতুন তালিকা।
বার্তা ডেস্কঃ
September 30, 20261:02 pm
কলকাতা / হাওড়া: গঙ্গা নদীর তীব্র ভাঙনের সরাসরি প্রভাব পড়ল পূর্ব রেলের ট্রেন চলাচলে। ভাঙনের জেরে মালদা ডিভিশনের সাহেবগঞ্জ ও বারহারওয়া সেকশনে রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সুরক্ষার স্বার্থে ও বাঁধ মেরামতির কাজের জন্য ওই সেকশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করেছে রেল। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বাতিল ট্রেনের তালিকা
- 63074 সাহেবগঞ্জ–রামপুরহাট প্যাসেঞ্জার
- 13428 সাহেবগঞ্জ–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
- 63073 রামপুরহাট–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার
- 63406 সাহেবগঞ্জ–রামপুরহাট প্যাসেঞ্জার
যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে (Short Terminated)
- 53408 জামালপুর–রামপুরহাট প্যাসেঞ্জার এবং 13410 কিউল–মালদা টাউন এক্সপ্রেস গন্তব্যের আগেই সাহেবগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করছে।
ঘুরপথে (Diverted Route) চলছে যেসব ট্রেন
সাহেবগঞ্জ–বারহারওয়া রুটের বদলে মুঙ্গের–ভাগলপুর–বাঁকা–দেওঘর–জসিডিহ বাইপাস হয়ে চালানো হচ্ছে একাধিক জনপ্রিয় ট্রেন:
- 13024 গয়া–হাওড়া এক্সপ্রেস
- 13404 ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস
- 13072 জামালপুর–হাওড়া এক্সপ্রেস
- 15657 দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল
- 15744 ভাটিন্ডা–বালুরঘাট ফারাক্কা এক্সপ্রেস
- নতেসর–হাওড়া স্পেশাল
- 13106 বলিয়া–শিয়ালদহ এক্সপ্রেস
- 13020 কাঠগোদাম–হাওড়া বাঘ এক্সপ্রেস
আংশিক পথে পরিবর্তন
53403 রামপুরহাট–গয়া প্যাসেঞ্জার এবং 13409 মালদা টাউন–কিউল ইন্টারসিটি এক্সপ্রেস মূল প্রারম্ভিক স্টেশনের বদলে সরাসরি সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করেছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, গঙ্গার বাঁধ ও ট্র্যাক সুরক্ষার কাজ শেষ হলেই দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হবে। যাত্রীদের যাত্রার আগে ১৮৭ হেল্পলাইন বা এনটিইএস (NTES) অ্যাপে লাইভ ট্রেন স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।