১ অক্টোবর থেকে পকেটে টান! বদলাচ্ছে এলপিজি ও ব্যাঙ্কের নিয়ম

বার্তা ডেস্কঃ

অক্টোবরের প্রথম দিনেই দেশের আর্থিক ও প্রশাসনিক নিয়মে বড় ধরনের পরিবর্তন এল। আজ থেকে এলপিজি সিলিন্ডারের ভর্তুকিতে বাধ্যতামূলক হয়েছে বায়োমেট্রিক আধার যাচাইকরণ। নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে গ্রাহকরা ভর্তুকির টাকা থেকে বঞ্চিত হবেন এবং বাজার দরে সিলিন্ডার কিনতে হবে। পাশাপাশি, গৃহস্থালীর বিভিন্ন সরঞ্জামের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে।

আর্থিক খাতের নিয়মেও এসেছে বড় পরিবর্তন। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাঙ্ককে এখন প্রতিদিন সকাল ১০টার মধ্যে তাদের সুদের হার আপডেট করতে হবে। এছাড়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেসিক সেভিংস অ্যাকাউন্টে নগদ টাকা তোলার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে, জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও কড়া করা হয়েছে, যেখানে ২১ দিনের বেশি দেরি হলে লেট ফি ও ম্যাজিস্ট্রেটের অনুমোদনের প্রয়োজন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *