পুজোর আগেই বড় ধাক্কা, বাতিল একগুচ্ছ ট্রেন!
October 1, 2026
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুম শুরুর আগেই পূর্ব রেলের মালদহ ডিভিশনে তীব্র যাত্রী ভোগান্তি। সীমান্তবর্তী এলাকায় গঙ্গা ভাঙন পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সুরক্ষা খাতিরে বেশ কয়েকটি ট্রেন বাতিল ও ঘুরপথে চালনার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে, ভাঙন রোধ না হওয়া পর্যন্ত পরিষেবা কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
বাতিল ট্রেনের তালিকা
- সাহেবগঞ্জ – মালদা টাউন – সাহেবগঞ্জ MEMU (৬৩৪০১ / ৬৩৪০২)
- মালদা টাউন – কিউল – মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (১৩৪০৯ / ১৩৪১০)
- হাওড়া – সাহেবগঞ্জ – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (১৩৪২৭ / ১৩৪২৮)
- আজিমগঞ্জ – সাহেবগঞ্জ – আজিমগঞ্জ MEMU (৬৩৪২১ / ৬৩৪২২)
- সাহেবগঞ্জ – ভাগলপুর – সাহেবগঞ্জ MEMU (৬৩৪১১ / ৬৩৪১২)
- বর্ধমান – সাহেবগঞ্জ – বর্ধমান MEMU (৬৩০৬৩ / ৬৩০৬৪)
- বারহরওয়া – সাহেবগঞ্জ – বারহরওয়া প্যাসেঞ্জার (৫৩৪১১ / ৫৩৪১২)
- রামপুরহাট – সাহেবগঞ্জ – রামপুরহাট MEMU (৬৩৪০৫ / ৬৩০৭৪ / ৬৩৪০৬)
- তিনপাহাড় – রাজমহল – তিনপাহাড় প্যাসেঞ্জার (৫৩৪৮১ / ৫৩৪৮৩ / ৫৩৪৮২ / ৫৩৪৮৬)
- জামালপুর – রামপুরহাট প্যাসেঞ্জার (৫৩৪০৮)
ঘুরপথে চলছে যেসব দূরপাল্লার ট্রেন
- ২০৫০২ আনন্দ বিহার–আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস এবং ১৫৬৫৭ দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল: জামালপুর–মুঙ্গের–কাটিহার হয়ে পরিচালিত হচ্ছে।
- ১৩৪০৪ ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং ১৩০৭২ জামালপুর–হাওড়া এক্সপ্রেস: ভাগলপুর–দুমকা–রামপুরহাট রুট হয়ে ঘুরপথে চলছে।
- ১৩০২৪ গয়া–হাওড়া এক্সপ্রেস এবং ০৩০৩০ নাটেশ্বর–হাওড়া স্পেশাল: কিউল–ঝাঝা–আসানসোল হয়ে গন্তব্যে পৌঁছাবে।
প্রারম্ভিক স্টেশন পরিবর্তন
- ৫৩৪০৩ রামপুরহাট–গয়া প্যাসেঞ্জার: রামপুরহাটের বদলে সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।
- ৫৩০৩০ ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার: ভাগলপুরের বদলে বারহরওয়া স্টেশন থেকে ছাড়বে।
যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ভাগলপুর ও সাহেবগঞ্জের মধ্যে একটি বিশেষ প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালু করা হয়েছে।