গুগল কর্তার প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প!
বার্তা ডেস্কঃ
হোয়াইট হাউসে প্রযুক্তি দুনিয়ার শীর্ষকর্তাদের সঙ্গে এক বৈঠকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের ভূয়সী প্রশংসা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এলন মাস্ক, মার্ক জুকারবার্গ ও জেনসেন হুয়াংয়ের মতো টেক জায়ান্টদের উপস্থিতিতে পিচাইকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে অভিহিত করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত একটি নতুন চুক্তি প্রকাশের উদ্দেশ্যে এই উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প পিচাইকে মঞ্চে কথা বলার সুযোগ দেন। তবে পিচাই কথা শুরু করার আগেই তাঁকে থামিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন অথচ সাধারণ মানুষ তা জানে না। এ সময় পিচাইকে উদ্দেশ করে তাঁর একটি মন্তব্য নিয়ে হাসির রোল পড়ে যায়। ট্রাম্পের করা ওই মজার মন্তব্যের জবাবে পিচাইও অত্যন্ত রসাত্মক ভঙ্গিতে বলেন, তিনি আশা করেন এই ট্যাগলাইনের চেয়ে আরও ভালো কিছু হতে পারবেন।
🚨😂 COMEDIC GOLD OUTSIDE THE WHITE HOUSE!
🇺🇸 TRUMP: “Sundar [Pichai], you wanna say something?”
🇮🇳 PICHAI: “First of all, thanks—”
😂 TRUMP: “This guy is a MONSTER, and nobody knows him. What a great life! To be a MONSTER and not have to go through this. All you have to know… pic.twitter.com/pIAP5vg4oN
— Wiki Leaks 2 (@WikiLeaksQ2) September 29, 2026