বার্বিকিউ কাণ্ডের জের, পাহাড়ের কতগুলি হোমস্টে বেআইনি? কড়া রিপোর্ট তলব মন্ত্রীর!

বার্তা ডেস্কঃ

সিটংয়ের বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা নিয়ে পাহাড়ের পর্যটনে কড়া নজরদারি শুরু করল রাজ্য সরকার। দার্জিলিং ও কালিম্পংয়ে কতগুলি হোমস্টে রেজিস্ট্রেশন ছাড়াই চলছে, তার বিশদ রিপোর্ট তলব করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। বুধবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে পর্যটন দপ্তর ও জিটিএ-র যৌথ বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। বৈঠকে পর্যটকদের পরিচয়পত্র ছাড়াই কিছু হোমস্টেতে থাকার ব্যবস্থা করার প্রবণতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়। প্রশাসন জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ের পুলিশ প্রশাসনকে দ্রুত তদন্ত করে রেজিস্টার্ড ও অনিবন্ধিত হোমস্টের তালিকা জমা দিতে হবে।

পাহাড়ের পর্যটন ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই নতুন হোমস্টে নীতি আসছে, যার মাধ্যমে রেজিস্ট্রেশন, রিনিউয়াল এবং নতুন আবেদন অনলাইনেই সম্পন্ন করা যাবে। পাশাপাশি, দার্জিলিংয়ের যানজট নিরসনে পাঁচটি নতুন রোপওয়ে প্রকল্প চালুর পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘ সময় পর কেন্দ্র সরকারের থেকে পাওয়া ৫৭ কোটি টাকার তহবিল দিয়ে পাহাড়ের সামগ্রিক উন্নয়ন এবং টি ফেস্টিভ্যাল ও প্যারাগ্লাইডিংয়ের মতো আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *