ডিজিটাল লেনদেনে বাড়তি মাশুল, আবার কি ক্যাশেই ফিরবে মানুষ!

বার্তা ডেস্কঃ

আগামী ১৫ অক্টোবর থেকে চালু হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, ২০০০ টাকার বেশি পেমেন্টে দোকানদারদের ০.৪ শতাংশ ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ (MDR) দিতে হবে। যদিও সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে যে এই অতিরিক্ত খরচের বোঝা কোনোভাবেই গ্রাহকদের ওপর চাপানো যাবে না, তবুও বাস্তবে অনেক ব্যবসায়ীই এই ফি নিজেদের পকেট থেকে দিতে নারাজ। লোকালসার্কেলস (LocalCircles)-এর একটি সাম্প্রতিক দেশব্যাপী সমীক্ষায় উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। প্রায় ৬৭ হাজারেরও বেশি ইউজারের ওপর চালানো এই সমীক্ষা অনুযায়ী, যদি দোকানদাররা জোর করে এই সার্ভিস চার্জ সাধারণ মানুষের কাছ থেকে আদায় করতে চান, তবে প্রায় ৭৬ শতাংশ ব্যবহারকারীই ইউপিআই (UPI) লেনদেন সম্পূর্ণ বর্জন করার পক্ষে মতামত দিয়েছেন।

ডিজিটাল ইন্ডিয়ার পথে এই সম্ভাব্য বাধা অর্থনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ, সব মহলকেই চিন্তায় ফেলেছে। সমীক্ষায় অংশগ্রহণকারীদের সিংহভাগই স্পষ্ট জানিয়েছেন যে, কেনাকাটার ওপর এমন বাড়তি ফি ধার্য করা হলে তারা স্ক্যান করার পরিবর্তে নগদ টাকা, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাঙ্ক ট্রান্সফারের মতো পুরনো বিকল্প পথেই ফিরে যাবেন। বিশেষ করে বড় অঙ্কের কেনাকাটার ক্ষেত্রে প্রতি ১০০ টাকায় বাড়তি টাকা গোনার ঝুঁকি কেউ নিতে চান না। ফলে অগাস্ট মাসেই যেখানে ২৪ বিলিয়নেরও বেশি ডিজিটাল লেনদেন রেকর্ড করা হয়েছিল, সেখানে ব্যবসায়ীদের সঙ্গে মাশুল সংক্রান্ত সংঘাতের জেরে সাধারণ গ্রাহকদের আবার ক্যাশ নির্ভরতায় ফিরে যাওয়ার এক জোরালো আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *