পুজোর আগেই খুশির জোয়ার, কর্মী-সহায়িকাদের ভাতা বাড়িয়ে বড় উপহার কেন্দ্রের!
বার্তা ডেস্কঃ
কলকাতা: দুর্গাপূজার ঠিক আগেই রাজ্যবাসীকে বড় সুখবর শোনানো হলো। পিএম পোষণ (PM POSHAN) প্রকল্পে বিপুল টাকা বরাদ্দের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক একাধিক ক্ষেত্রের কর্মীদের ভাতা বা সাম্মানিক একধাক্কায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে এই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন দীপক বর্মন। ১ অক্টোবর থেকেই কার্যকর হতে চলেছে এই বর্ধিত ভাতা।
পিএম পোষণ প্রকল্পে বিপুল টাকা বরাদ্দ পিএম পোষণ প্রকল্পের আওতায় রাজ্যজুড়ে চাল সরবরাহ সম্পন্ন হয়েছে এবং সর্বস্তরে অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। কোনও নির্দিষ্ট স্কুলের অ্যাকাউন্টে যান্ত্রিক গোলযোগের কারণে টাকা পৌঁছাতে দেরি হলে, তা প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হবে। নভেম্বর মাস পর্যন্ত এই প্রকল্পের আর্থিক চিত্রটি ঠিক এইরকম:
- রান্না ও সাহায্যকারীদের ভাতা: ৪২৪.৪৩ কোটি টাকা
- কুকিং কস্ট (Cooking Cost): ৫৭৩ কোটি টাকা
- মোট বরাদ্দ: প্রায় ৯৯৭ কোটি টাকা
এছাড়া উদ্বৃত্ত হিসেবে পড়ে থাকা প্রায় ৪০০ কোটি টাকাও সঠিক খাতে খরচ করা হবে বলে জানানো হয়েছে।
কাদের ভাতা কত বাড়ল? দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে ফাইনাল অর্ডার বা চূড়ান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। একনজরে দেখে নিন ১ অক্টোবর থেকে কাদের সাম্মানিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে:
- সহায়ক ও সহায়িকা: ১১,৯৪১ টাকা থেকে বেড়ে ১৬,৯৪১ টাকা
- শিক্ষাবন্ধু: ৯,৯৫৪ টাকা থেকে বেড়ে ১৪,৯৫৪ টাকা
- স্পেশাল স্টাফ: ১৪,৯৫৪ টাকা থেকে বেড়ে ১৯,৯৫৪ টাকা
- ম্যানেজমেন্ট স্টাফ: ৭,০০০ টাকা থেকে বেড়ে ১০,০০০ টাকা
- মুখ্য সম্প্রসারক: ৬,০০০ টাকা
আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে বড় প্রশাসনিক বদল অর্থ বরাদ্দের পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইনাল অর্ডার অনুযায়ী, আলিয়া বিশ্ববিদ্যালয়কে আর সংখ্যালঘু বিষয়ক দফতরের অধীনে রাখা হচ্ছে না। এখন থেকে এটি সম্পূর্ণভাবে উচ্চশিক্ষা দফতরের অধীনে পরিচালিত হবে।
মিড-ডে মিল বন্ধের কারণ খতিয়ে দেখার আশ্বাস হাইস্কুলগুলিতে এক মাসের জন্য মিড-ডে মিল চালু রাখা আসাম্ভব কিছু নয়, কারণ গ্রামীণ ও শহরাঞ্চলের ব্যবসায়ীরা সাধারণত বকেয়া টাকা পরে পাওয়ার ভরসায় বাকিতে জিনিস দেন। তা সত্ত্বেও কিছু জায়গায় কেন মিড-ডে মিল বন্ধ রাখার ঘটনা সামনে আসছে, সে বিষয়ে কড়া অবস্থান নিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।