১৭৪ জনের প্রাণ বাঁচানো সেই বীর ক্যাপ্টেন এখন কেমন আছেন!

বার্তা ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরশাহিতে গুরুতর আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে স্থানীয় ভারতীয় দূতাবাস। বিমান দুর্ঘটনায় বড় বিপর্যয় ও ৯/১১-এর মতো ছক বানচাল করে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচানো এই বীর পাইলটের চিকিৎসা ও সার্বিক স্বাস্থ্যের খোঁজ রাখছেন রাষ্ট্রদূত দীপক মিত্তল। চরম বিপদের মুখে এমন অসামান্য বীরত্ব দেখানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ বিশ্বজুড়ে তিনি প্রশংসিত হচ্ছেন। দেশজুড়েও তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা চলছে।

অন্যদিকে, বিমানটি দুর্ঘটনার মুখে ফেলার চেষ্টা করা সেই ওমানি কো-পাইলটের বিরুদ্ধে চরমপন্থী আচরণ ও উগ্র ভাবধারায় মগজধোলাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর সতীর্থদের দাবি, ওই কো-পাইলট তীব্র ধর্মীয় গোঁড়ামি প্রদর্শন করতেন এবং নারীদের সাথে হাত মেলাতেও অস্বীকার করতেন। প্রাথমিক তদন্তের সূত্র ধরে ইজরায়েলের প্রধানমন্ত্রী জানান, ককপিটে আচমকা ছুরি নিয়ে হামলা চালিয়ে একাই বিমানটি ধ্বংসের চেষ্টা করেছিল অভিযুক্ত কো-পাইলট। গুরুতর আহত হওয়া সত্ত্বেও সাহসিকতার সাথে হামলাকারীকে পরাস্ত করে এক মহা বিপর্যয় রুখে দেন ক্যাপ্টেন স্মিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *