বক্সা টাইগার রিজার্ভে ইতিহাস! পর্যটন মানচিত্রে বদলে যাচ্ছে সব?

বার্তা ডেস্কঃ

উত্তরবঙ্গের বক্সা টাইগার রিজার্ভে বিহার থেকে আনা বাঘিনিকে বনে মুক্ত করার মাধ্যমে সূচনা হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে সরাসরি উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁয়ের। এর আগে বৃহস্পতিবার বাঘিনির রেডিও কলারের প্রযুক্তিগত ক্রুটি দেখা দেওয়ায় ঘুমপাড়ানি গুলি ছুড়ে তা দ্রুত সারিয়ে তোলা হয়। বর্তমানে বাঘিনিটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। শুক্রবার এনক্লোজারের দরজা খুলে দেওয়া হবে, যাতে সে নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী অরণ্যের বুকে প্রবেশ করতে পারে।

এই পদক্ষেপের মধ্য দিয়ে সুন্দরবন ও বক্সা—দুই বনাঞ্চলকেই কেন্দ্র করে রাজ্য জুড়ে বিস্তৃত টাইগার ট্যুরিজম গড়ে তোলার রূপরেখা তৈরি হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, এই উদ্যোগ আলিপুরদুয়ার সহ সমগ্র এলাকায় পর্যটনশিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক মহা সমারোহের অনুষ্ঠানে আমজনতার জন্য লাইভ স্ক্রিনিংয়ের মাধ্যমে বাঘিনি মুক্ত করার সমস্ত দৃশ্য প্রদর্শনের সুব্যবস্থা করা হয়েছে। নতুন এই পরিকল্পনার মাধ্যমে উত্তরবঙ্গের বনাঞ্চলে আবার আগের গৌরব ও বাঘের গর্জন ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *