শনিবার থেকেই বদলাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে কি তবে শেষ বৃষ্টি?
বার্তা ডেস্কঃ
কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ফের শুরু হয়েছে বৃষ্টি। গরমের স্বস্তি এনে বৃহস্পতিবার একাধিক জেলায় বৃষ্টি হয়েছিল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি কত দিন চলবে? জেনে নিন আজকের আবহাওয়া আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার মূলত চার-পাঁচটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে এক-দুই পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে কোনো জেলাতেই ভারী বৃষ্টি বা ঝোড়ো হাওয়ার স সতর্কবার্তা নেই।
শনিবার থেকে ফের বাড়বে ভ্যাপসা গরম শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির আমেজ থাকলেও শনিবার থেকে আবহাওয়া সম্পূর্ণ শান্ত হতে পারে। শনি থেকেই রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়া ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে।
আজ তিলোত্তমা কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে বর্তমানে তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং ফের ভ্যাপসা গরম অনুভূত হবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। শুক্রবার দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে চলতি সপ্তাহে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং ঝড়েরও কোনো সতর্কতা নেই।