মধ্যপ্রাচ্যে ৯,০০০ সেনার বিশাল বহর, যুদ্ধের দ্বারপ্রান্তে কি বিশ্ব!
October 2, 2026
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতির মাঝেই ইরানকে আবার নতুন করে বোমা হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
একইসঙ্গে ওই অঞ্চলে প্রায় ৯,০০০ মার্কিন সেনা ও বিশাল জাহাজবহর মোতায়েনের ঘোষণা করা হয়েছে। নির্বাচনের মুখে ট্রাম্পের এই চরম সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে।