ভুয়ো নথিতে চাকরি! স্বাস্থ্য ভবনের বড় পদক্ষেপে বিপাকে অভীক দে

বার্তা ডেস্কঃ

আরজি কর কাণ্ডের জেরে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ চিকিৎসক অভীক দে। গ্রামীণ হাসপাতালে কাজ না করেও ভুয়ো নথির মাধ্যমে সার্ভিস কোটায় এসএসকেএমের স্নাতকোত্তরে ভর্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর ‘ট্রেনি রিজ়ার্ভ’ বা টিআর পদ খারিজ করল রাজ্য স্বাস্থ্য দফতর। তদন্ত কমিটির দ্বিতীয় দফার রিপোর্টের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, বর্ধমানের অনাময় হাসপাতালে কোভিডকালে কাজের যে শংসাপত্র অভীক জমা দিয়েছিলেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

এদিকে টিআর পোস্ট বাতিল হলেও অভীকের স্নাতকোত্তর ভর্তি সম্পূর্ণ বাতিল করা নিয়ে নির্দেশিকায় স্পষ্ট কিছু উল্লেখ না থাকায় তৈরি হয়েছে ধোঁয়াশা। চিকিৎসক সংগঠনগুলির মতে, যে যুক্তিতে টিআর পদ বাতিল হয়েছে, সেই একই যুক্তিতে তাঁর ভর্তিও খারিজ হওয়া উচিত। এই বিষয়ে স্বাস্থ্য ভবনের দ্বিমুখী অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। অভীকের বিরুদ্ধে এই পদক্ষেপে আইনি পদক্ষেপের দাবি জোরালো হলেও শাস্তির পূর্ণাঙ্গ রূপ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *