বাজারে কি সত্যিই প্লাস্টিকের চাল ও নকল ডিম! আসল সত্যিটা কী?

বার্তা ডেস্কঃ

সোশাল মিডিয়ায় প্লাস্টিকের চাল ও নকল ডিম নিয়ে ছড়ানো ভিডিয়ো দেখে অনেকেই আতঙ্কিত হন। কিন্তু বৈজ্ঞানিক পরীক্ষা ও অর্থনৈতিক হিসাব বলছে, এই সমস্ত দাবি সম্পূর্ণ গুজব। রাসায়নিক দিয়ে কৃত্রিম ডিম তৈরি তাত্ত্বিকভাবে সম্ভব হলেও, আসল ডিমের চেয়ে এর উৎপাদন খরচ বহুগুণ বেশি। তাই বাজারে কম দামে এমন নকল ডিম বিক্রির প্রশ্নই ওঠে না। একইভাবে, ভাত রান্নার পর তা বলের মতো বাউন্স করলেই তাকে প্লাস্টিক বলা বোকামি। কার্বোহাইড্রেটের স্বাভাবিক স্থিতিস্থাপকতার কারণেই ভাত এমন আচরণ করতে পারে। তাছাড়া, প্লাস্টিক গলানোর জন্য যে উচ্চ তাপমাত্রার প্রয়োজন, সাধারণ জলের স্ফুটনাঙ্কে তা কখনোই সম্ভব নয়।

অতীতে প্লাস্টিকের চাল পাওয়ার গুঞ্জনে প্রশাসন ও খাদ্য দফতর নড়েচড়ে বসলেও, ল্যাবরেটরি পরীক্ষায় বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে সেই চালে প্লাস্টিকের কোনো অস্তিত্ব ছিল না। অর্থনীতিবিদদের মতে, সাধারণ চালের তুলনায় প্লাস্টিকের দাম অনেক বেশি, ফলে তা মিশিয়ে ব্যবসা করা আর্থিক দিক থেকেও আসাম্ভব। তাই ভিত্তিহীন ভিডিয়ো বা গুজবে কান না দিয়ে বৈজ্ঞানিক যুক্তিতে ভরসা রাখুন এবং সম্পূর্ণ নিশ্চিন্তে খাবার গ্রহণ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *