রক্তাক্ত পাইলট আর এক শিশুর আর্তনাদ, যেভাবে অলৌকিকভাবে বাঁচল ফ্লাইদুবাই!
বার্তা ডেস্কঃ
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝ আকাশে ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। শৌচালয়ের দিকে যাওয়ার সময় ছয় বছরের এক শিশু নিনা মানেসের আকস্মিক চিৎকারে সতর্ক হন তার বাবা জভিকা মানেস ও অন্যান্য যাত্রীরা। ককপিটের দরজা সামান্য খোলা থাকায় ভেতরে তাকিয়েই তারা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। অপর এক পাইলটের অতর্কিত হামলায় গুরুতর জখম হন তিনি। কালবিলম্ব না করে বিমানের অন্য যাত্রীরা সাহসিকতার সঙ্গে আক্রমণকারীকে জাপটে ধরে বেঁধে ফেলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তৎপরতার সঙ্গে বিমানে থাকা অন্য অফ-রস্টার পাইলটরা বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের অবিশ্বাস্য সাহসিকতা ও লড়াকু মানসিকতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ আন্তর্জাতিক নেতৃত্ব তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন স্মিতের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী, যা দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে অভিযুক্ত হামলাকারীকে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।