আর বাড়ি থেকে বের হতে পারবেন না! মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

বার্তা ডেস্কঃ

এসএসকেএম হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত গোপনীয় নথি ফাঁসের ঘটনায় আইনি নোটিশ পাঠানোর তীব্র প্রতিবাদ জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সভাঘরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ২০২১ সালের নন্দীগ্রামের পা ভাঙার ঘটনা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করা হলে আরও গোপন এক্স-রে এবং এমআরআই রিপোর্ট জনসমক্ষে ফাঁস করে দেওয়া হবে। ফলে পরিস্থিতি এমন চরমে পৌঁছাবে যে ঘর থেকেই বের হতে পারবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পুরনো ঘটনাটিকে ‘রাজনৈতিক নাটক’ বলে দাবি করেন এবং এর সপক্ষে কয়েকটি চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ্যে আনেন। এরপরই গোপনীয়তা ভঙ্গ ও বিনা অনুমতিতে ব্যক্তিগত মেডিক্যাল রিপোর্ট ফাঁসের অভিযোগে এসএসকেএমের ডিরেক্টর ও সুপারকে আইনি চিঠি পাঠান মমতার আইনজীবী। চিকিৎসা-নথির গোপনীয়তা রক্ষা ও এর উৎসকে কেন্দ্র করে শুরু হওয়া এই রাজনৈতিক তরজায় রাজ্য রাজনীতিতে এখন চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *