রাস্তা সংস্কারের বচসা থেকে হাতাহাতি, ইটের আঘাতে রক্তাক্ত খুদে পড়ুয়া!

বার্তা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাটা মোড়ে এলাকার দীর্ঘদিনের জমা জল ও রাস্তা সংস্কারের সমস্যাকে কেন্দ্র করে সোমবার চরম উত্তেজনা ছড়াল। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে স্থানীয় বাসিন্দা মহিলা ও পড়ুয়াদের অভিভাবিকাদের মধ্যে তীব্র বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পুরসভার ইঞ্জিনিয়াররা রাস্তা সংস্কারের জন্য মাপজোক শুরু করতেই নিকাশি ব্যবস্থা ঠিক করার দাবিতে প্রতিবাদ জানান স্থানীয় মহিলারা। মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি শুরু হয়ে যায়।

এই সংঘর্ষ চলাকালীন স্থানীয় এক মহিলার ছোঁড়া ইঁটের আঘাতে তৃতীয় শ্রেণির এক নিরপরাধ ছাত্রের মাথা ফেটে যায়। হঠাৎ রক্তারক্তি কাণ্ডে স্কুল চত্বর ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায়। গুরুতর আহত ওই খুদে পড়ুয়াকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে গ্রেপ্তার করে। স্কুলের প্রধানশিক্ষক কার্তিক বন্দ্যোপাধ্যায় এই অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *