কামাখ্যা দর্শনে আর কোনো কষ্ট নয়! পুণ্যার্থীদের ভিড় সামলাতে রেলের শত কোটি টাকার মেগা প্ল্যান

বার্তা ডেস্কঃ

উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান প্রবেশদ্বার গুয়াহাটি এবং বিখ্যাত তীর্থক্ষেত্র কামাখ্যা। প্রতিদিন এই রুটে প্রায় ৫০ থেকে ৬৫ হাজার যাত্রী যাতায়াত করেন এবং চলাচল করে ২০০-রও বেশি ট্রেন। পুণ্যার্থী ও সাধারণ যাত্রীদের এই বিপুল ভিড় সামলাতে এবং ট্রেন চলাচল জটমুক্ত করতে এবার বড়সড় পদক্ষেপ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR)।

যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে ও যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করতে গুয়াহাটি ও কামাখ্যা সংলগ্ন এলাকায় শুরু হয়েছে একগুচ্ছ বড় পরিকাঠামো উন্নয়ন প্রকল্প।

রেলের প্রধান প্রকল্প ও খরচ:

  • কামাখ্যা-গুয়াহাটি ৩য় রেলপথ: ৪৬৭ কোটি টাকা অনুমোদিত খরচে তৈরি হচ্ছে ৫.৭৪ কিলোমিটার দীর্ঘ একটি অতিরিক্ত রেললাইন। এটি চালু হলে লাইনের ক্ষমতা বাড়ার পাশাপাশি ট্রেনের গতিও বৃদ্ধি পাবে।
  • দ্বিতীয় সরাইঘাট ব্রিজ ও ডাবল লাইন: আগিয়াঠুরি থেকে কামাখ্যা পর্যন্ত ৭.২০ কিলোমিটার জুড়ে বাস্তবায়িত হচ্ছে ১,৪৭৪ কোটি টাকার মেগা প্রজেক্ট। এর অন্যতম আকর্ষণ ১.৩ কিলোমিটার দীর্ঘ ‘দ্বিতীয় সরাইঘাট রেল-কাম-রোড ব্রিজ’। এখানে ডাবল রেল ট্র্যাকিংয়ের পাশাপাশি থাকবে ৩ লেনের সড়কপথ।
  • নিউ গুয়াহাটিতে মেগা কোচিং কমপ্লেক্স: ট্রেন রক্ষণাবেক্ষণ ব্যবস্থা জোরদার করতে ২২৭ কোটি টাকা খরচে তৈরি হচ্ছে বিশাল কোচিং কমপ্লেক্স। এতে থাকবে ৩টি পিট লাইন, ৪টি স্টেবলিং লাইন এবং ২টি অটোমেটিক কোচ-ওয়াশিং প্ল্যান্ট।
  • বিশ্বমানের স্টেশন পুনর্নির্মাণ: আধুনিক সুযোগ-সুবিধা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কামাখ্যা ও গুয়াহাটি—দুই স্টেশনকেই নতুন রূপে পুনর্নির্মাণ করা হচ্ছে।

রেলের এই সার্বিক মেগা প্রজেক্ট সম্পন্ন হলে কামাখ্যাগামী পুণ্যার্থীদের ভোগান্তি যেমন কমবে, তেমনই উত্তর-পূর্ব ভারতের ট্রেন যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *