বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ! আপনি কি যোগ্য?

বার্তা ডেস্কঃ

কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয় মাধ্যম চ্যাটজিপিটি বিনামূল্যে বিভিন্ন ফিচারের ব্যবহারে কড়াকড়ি বাড়ালেও, কিছু ব্যবহারকারীকে এবার ‘চ্যাটজিপিটি প্লাস’ ব্যবহারের সুযোগ দিচ্ছে ওপেনএআই। তবে এই অফারটি সকলের জন্য উন্মুক্ত নাকি নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টের জন্যই বরাদ্দ, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংস্থাটি। বিশেষ করে, যাঁদের কাছে ইতিমধ্যে ১২ মাসের বিনামূল্যে ‘চ্যাটজিপিটি Go’ সাবস্ক্রিপশন রয়েছে, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে; কারণ ‘প্লাস’-এ স্যুইচ করলে বর্তমান সুবিধাটি বাতিল হয়ে যেতে পারে।

আপনি এই বিনামূল্যে বাড়তি সুবিধা পাওয়ার যোগ্য কি না, তা যাচাই করতে প্রথমে চ্যাটজিপিটির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিজের অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করতে হবে। এরপর প্রোফাইল ছবিতে ট্যাপ করে ‘আপগ্রেড প্ল্যান’ অপশন থেকে ‘চ্যাটজিপিটি প্লাস’ সাবস্ক্রিপশন খুঁজে দেখতে হবে সেখানে ‘ক্লেম ফ্রি অফার’ বা অনুরূপ বিকল্প রয়েছে কি না। যদি সেই অপশন থাকে, তবে নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করে সহজেই এই বিশেষ পরিষেবাগুলোর বিনামূল্যে উপভোগ করা সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *