ককরোচ নয় মচ্ছর হও! বীর পাইলটকে নিয়ে বিজেপির পোস্টারে তুঙ্গে বিতর্ক

বার্তা ডেস্কঃ

ভারতের আকাশে অসামান্য বীরত্বের নিদর্শন রাখা পাইলট স্মিত মচ্ছরকে প্রচারের মুখ করে তৈরি করা একটি পোস্টার ঘিরে রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসিত এই বীর পাইলটকে সামনে রেখে বিজেপি যুব মোর্চার তরফে একটি হোর্ডিং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে লেখা হয়েছে, ‘জীবন যদি তোমাকে সুযোগ দেয় তাহলে মচ্ছর হও, ককরোচ নয়।’ মূলত রাজনৈতিক প্রতিপক্ষ ও বিভিন্ন আন্দোলনের বিরুদ্ধে এই স্লোগান ব্যবহার করা হলেও, তা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

পাইলটের পদবিকে এভাবে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করায় ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনদের একাংশ এবং সংশ্লিষ্ট পদবিধারীরা। সমালোচকদের মতে, একজন বীর পাইলটের সাহসিকতাকে রাজনৈতিক স্টান্ট হিসেবে ব্যবহার করা এবং তাঁর পদবিকে রূপক হিসেবে তুলে ধরা অত্যন্ত কষ্টকর। এই ঘটনায় মচ্ছর পদবিকে খাটো করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকে। তবে এই তীব্র সমালোচনার মুখেও এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *