স্কেটিংয়ে ১৩ শক্তিপীঠ দর্শনে মধ্যপ্রদেশের যুবক, বাংলার পথে এক অবিশ্বাস্য যাত্রা!

বার্তা ডেস্কঃ

চাকরিতে মন না টেকা এবং দেশভ্রমণের প্রবল স্বপ্নই কাটনি-জব্বলপুরের ২৭ বছরের যুবক রুদ্র কুমার প্যাটেলকে ঘরছাড়া করেছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পলিটেকনিক শেষ করে কয়েকদিন চাকরি ও চাষবাস করলেও, শেষ পর্যন্ত পরিবারের পূর্ণ সমর্থনে অভিনব এক যাত্রায় বেরিয়ে পড়েছেন তিনি। ২০২৪ সালের ৯ আগস্ট উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে স্কেটিং করে তাঁর এই রোমাঞ্চকর সফর শুরু হয়। ইতিমধ্যেই ১৭টি রাজ্য, নেপাল, ১১টি জ্যোতির্লিঙ্গ, ১৭টি সতীপীঠ, চার ধাম ও পঞ্চকেদার দর্শন সম্পন্ন করে তিনি এখন পশ্চিমবঙ্গে পা রেখেছেন। ভ্রমণের পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা সংস্কৃতি, কৃষ্টি ও ভিন্ন সামাজিক জীবনকে কাছ থেকে জানাই তাঁর মূল উদ্দেশ্য।

বাংলায় এসে রুদ্রর বর্তমান প্রধান লক্ষ্য হলো এখানকার ঐতিহাসিক ১৩টি শক্তিপীঠ দর্শন করা। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বহুলা সতীপীঠ দর্শনের মধ্য দিয়ে রাজ্যে তাঁর ৬টি সতীপীঠ ভ্রমণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সেখান থেকে তিনি বীরভূমের পরবর্তী সতীপীঠের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে স্কেটিংয়ের মাধ্যমে চারপাশের পরিবেশ উপভোগ করা ও স্থানীয় মানুষের সাথে ভাব বিনিময় করার সুযোগ পাচ্ছেন তিনি। একের পর এক রাজ্য পেরিয়ে ভারতের বিভিন্ন প্রান্ত স্পর্শ করার এই যাত্রায় তাঁর আরও ১০টি রাজ্য পরিদর্শন বাকি রয়েছে। এই সম্পূর্ণ উদ্যোগটি শেষ হতে আরও প্রায় এক থেকে দেড় বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *