চিকিৎসার খরচ নিয়ে চিন্তা শেষ, জলপাইগুড়িতে আয়ুষ্মান কার্ডে সফল বিরল অস্ত্রোপচার!

বার্তা ডেস্কঃ

তিন বছর আগে দুর্ঘটনায় কোমরে গুরুতর চোট পেয়েছিলেন জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়ার ষাটোর্ধ্ব মুন্নি রায়। টোটোচালক ছেলে সঞ্জিত রায় আর্থিক অনটনের কারণে স্থানীয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাকে অন্য রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারেননি। ফলে দীর্ঘদিন ধরে চরম যন্ত্রণায় দিন কাটছিল ওই বৃদ্ধার। অবশেষে আয়ুষ্মান কার্ডের সুযোগ হাতে আসায় তাঁদের সেই অন্ধকার দিনে আশার আলো দেখা দেয়।

স্থানীয় একটি নার্সিংহোমে অর্থোপেডিক সার্জন ডা. কমলেশ বিশ্বাস ও নিউরো সার্জন ডা. বিগান কামদারের যৌথ উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয় আড়াই ঘণ্টার এই জটিল অস্ত্রোপচার। চিকিৎসকরা জানান, রোগীর হাড়ের ওপর হাড় উঠে নার্ভ চাপা পড়ে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছিল। জলপাইগুড়ি জেলায় আয়ুষ্মান কার্ডের মাধ্যমে এই ধরনের সার্জারি এই প্রথম। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন রোগী এবং খুব শীঘ্রই স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। বিনা খরচে এই জটিল অপারেশন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *