আদালতের লড়াই জিতে ফেরা রাধাগোবিন্দ, ফরিদপুরের শতাব্দীপ্রাচীন দুর্গাপুজোর অজানা ইতিহাস!

বার্তা ডেস্কঃ

অজয় নদের তীরবর্তী কবি জয়দেবের স্মৃতিবিজড়িত কেন্দুলির সঙ্গে জড়িয়ে রয়েছে রাধাগোবিন্দের আরাধনার সুপ্রাচীন ইতিহাস। প্রথা অনুযায়ী, এক বছর ধবনি গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবার এবং পরের বছর জয়দেব-পদ্মাবতীর মন্দিরে বিগ্রহ রেখে পুজো করার নিয়ম ছিল। পরবর্তীতে সেবায়েতদের বাধায় নিয়মে ছেদ পড়লে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বন্দ্যোপাধ্যায় পরিবারের পক্ষে রায় আসায় ফের আগের নিয়মেই পালা করে পুজো চালুর ঐতিহ্য ফিরে পায় এই পরিবার।

শুধু রাধাগোবিন্দই নয়, এই পরিবারের দুর্গাপুজোর ইতিহাসও কয়েকশো বছরের প্রাচীন। সময়ের নিয়মে পুজো পৃথক হলেও আত্মীয়-পরিজনের মিলনে চার দিন ধরে মেতে ওঠে বন্দ্যোপাধ্যায় বাড়ি। এই পুজোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, রাধাগোবিন্দের বিগ্রহ উপস্থিত থাকায় এখানে দুর্গাপুজোয় কোনো বলির প্রথা নেই। আইনি লড়াইয়ের জয় এবং শতাব্দীর প্রাচীন ঐতিহ্য মিলিয়ে এই পুজো বাংলার সনাতন সংস্কৃতির এক অনন্য নিদর্শন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *