অনলাইন বন্ধুত্ব থেকে প্রেম, তারপর ভয়াবহ প্রতারণা!

বার্তা ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা সম্পর্কের জের ধরে থাইল্যান্ডের সফল রেস্তরাঁ ব্যবসায়ী উপসার্নকে প্রেমের জালে ফেলে বিয়ে করেন কানপুরের যুবক ইরফান। বিয়ের পরপরই ব্যবসা বাড়ানোর অজুহাতে স্ত্রীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৬০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভারতে ফিরে আসেন তিনি। সম্প্রতি উপসার্ন স্বামীর সঙ্গে স্থায়ীভাবে বসবাস করতে কানপুরে তার বাড়িতে এসে জানতে পারেন এক নির্মম সত্যি। সেখানে আগে থেকেই ইরফানের ১২ বছরের সংসার এবং সন্তান রয়েছে।

সত্য গোপন করার বিষয়ে জানতে চাইলে উপসার্নের ওপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন। অভিযোগ উঠেছে, তার টাকা ফেরত না দিয়ে বরং জোরপূর্বক ধর্ম পরিবর্তন, বোরখা পরা এবং ধর্মান্তরিত হওয়ার জন্য তীব্র চাপ তৈরি করা হয়। অবশেষে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী ওই বিদেশি তরুণী স্থানীয় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে বিদেশি নাগরিককে প্রেমের ফাঁদে ফেলা, অর্থ আত্মসাৎ ও ধর্মান্তরে চাপের অভিযোগে প্রতারক ইরফানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *