মমতাকে নিয়ে রাষ্ট্রপতির দরবারে ইন্ডি জোট, উত্তাল দিল্লি!

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডি জোটের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। রাহুলের নেতৃত্বে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষ বিরোধী নেতারা একের পর এক বিক্ষোভ ও মিছিলের পর এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, আগামী শুক্রবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ১০ সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ছাব্বিশের নির্বাচনের পর নতুন করে জোট রাজনীতিতে সক্রিয় হওয়া মমতা ইতোমধ্যেই নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থন জানিয়েছেন।

সংসদের মকর দ্বার থেকে নির্বাচন কমিশন অভিযান এবং আকাশবাণী ভবনের সামনে ধরনা কর্মসূচির পর এবার প্রতিবাদ আরও জোরদার করতে প্রস্তুত বিরোধীরা। বিজু জনতা দল এবং আম আদমি পার্টির মতো দলগুলোর অংশগ্রহণে এই আন্দোলন এক নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবারের প্রতিবাদে আরও বেশ কিছু নতুন বিরোধী সাংসদ পা মেলাবেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত বিরোধীদের এই ঐক্যবদ্ধ রাজপথ ও দরবারের লড়াই অব্যাহত থাকবে বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *