মহিলা পুলিশকে ধাক্কা! রাহুলের ভাইরাল ভিডিও ঘিরে তুলকালাম, ‘নারীবিদ্বেষী’ তোপ বিজেপির
বার্তা ডেস্কঃ
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিরোধী দলের প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডি জোটের সাংসদরা যন্তর মন্তরের দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে তাঁদের তীব্র ধস্তাধস্তি বাধে। রাস্তা থেকে প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য সাংসদদের সরিয়ে দেওয়ার সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে তীব্র টানাপোড়েন শুরু হয়। ঠিক সেই সময়ই একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে রাহুল গান্ধীকে এক মহিলা পুলিশকর্মীকে একাধিকবার ধাক্কা দিতে দেখা যায়।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে বলা হয়েছে, মহিলা পুলিশের প্রতি এমন আগ্রাসী আচরণ এবং নারীবিদ্বেষী মনোভাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সাধারণ মানুষ ও নেটিজেনরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাহুলের প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছেন। গেরুয়া শিবিরের দাবি, জনসমক্ষে একজন শীর্ষ নেতার এহেন আচরণ চরম শিষ্টাচারবহির্ভূত।
Is this how women police personnel are supposed to be treated? Lack of mannerisms and inexperience in public life speaks for itself. No amount of rosy rhetoric over ‘Smash the patriarchy’ can fix Rahul Gandhi’s core misogyny. https://t.co/OgQDWllDy3
— BJP West Bengal (@BJP4Bengal) October 7, 2026