নতুন লুকে দুর্দান্ত Suzuki V-Strom SX, জেনে নিন কত দামে মিলছে এই বাইক!
বার্তা ডেস্কঃ
সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া তাদের জনপ্রিয় অ্যাডভেঞ্চার-ট্যুরার বাইক V-Strom SX নতুন ‘গ্লাস স্পার্কল ব্ল্যাক + মেটালিক ম্যাট ফিব্রোইন গ্রে’ রঙ ও আকর্ষক গ্রাফিক্সের সাথে বাজারে নিয়ে এসেছে। চমৎকার এই নতুন রঙের পাশাপাশি বাইকটি আগের তিনটি রঙেও কেনা যাবে। রঙ পরিবর্তন ছাড়া এই বাইকের মেকানিক্যাল ফিচার সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে। এতে রয়েছে 249cc, সিঙ্গল-সিলিন্ডার, অয়েল-কুলড SOHC ইঞ্জিন, যা 26.5 bhp শক্তি এবং 22.2 Nm টর্ক উৎপন্ন করে। জ্বালানি সাশ্রয়ের জন্য এতে ব্যবহৃত হয়েছে ‘সুজুকি ইকো পারফরম্যান্স’ (SEP) এবং উন্নত ‘অয়েল কুলিং সিস্টেম’ (SOCS) প্রযুক্তি।
বাইকটিতে রয়েছে ১৯-ইঞ্চির সামনের ও ১৭-ইঞ্চির পিছনের চাকা, ২০৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ডুয়াল-চ্যানেল ABS, LED লাইটিং, উইন্ডস্ক্রিন ও USB চার্জিং পোর্ট। এছাড়া রাইডারদের সুবিধার্থে এতে ব্লুটুথ সংযোগসহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। দিল্লি এক্স-শোরুমে বাইকটির মূল্য ২,০২,১১৮ টাকা। বর্তমানে এটি ক্রয়ে ৫,০০০ টাকার নিশ্চিত রাইনক্স (Rynox) ভাউচার পাওয়া যাচ্ছে। পাশাপাশি ৬.৯৯ শতাংশ থেকে শুরু সুদের হারে ১০০ শতাংশ পর্যন্ত ঋণের বিশেষ সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।