রুপোলি পর্দার আসল কম্যান্ডো বিদায় নিলেন চিরতরে!

বার্তা ডেস্কঃ

প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ১৯৭৮ সালে অভিনয় জগতে পা রাখার পর ‘পারিন্দা’, ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’-এর মতো একাধিক আইকনিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় সবরকম চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি।

অভিনয়ের পাশাপাশি ভারতীয় সেনার প্রতি তাঁর অনুরাগ ও অবদান ছিল সর্বজনবিদিত। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় তিনি নিয়ন্ত্রণরেখার কাছাকাছি প্রায় দু’মাস কাটিয়েছিলেন এবং সেনার সঙ্গে বিভিন্ন দুর্গম এলাকায় দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয়, গত বছর ‘অপারেশন সিঁদুর’-এর সময় সীমান্তবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে নিজ উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছিলেন এই প্রবীণ অভিনেতা। তাঁর এই দেশপ্রেম ও সাহসিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *