তাপস পালের মেয়ের ওপর সাইবার আক্রমণ, ফুঁসে উঠলেন নন্দিনী!

বার্তা ডেস্কঃ

প্রয়াত অভিনেতা তথা সাংসদ তাপস পালের বহু বছর আগের এক বিতর্কিত মন্তব্যের রেশ আজও বহন করতে হচ্ছে তাঁর পরিবারকে। ‘বিগ বস বাংলা’ রিয়ালিটি শো থেকে বেরিয়ে আসার পর সম্প্রতি তাপস পালের জন্মদিনে তাঁর মেয়ে সোহিনী পল সোশ্যাল মিডিয়ায় বাবার ছবি ও কেকের ছবি শেয়ার করেন। আর তারপর থেকেই শুরু হয় তীব্র ট্রোলিং ও কুরুচিকর আক্রমণ। নামহীন ও তথ্যহীন প্রোফাইল থেকে একের পর এক অশালীন মন্তব্য করা হয় সোহিনীর কমেন্ট বক্সে, যা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর মা নন্দিনী মুখোপাধ্যায়।

মেয়ের ওপর এই লাগাতার সাইবার হেনস্থা রুখতে এবার প্রকাশ্যে ঢাল হয়ে দাঁড়ালেন তাপস-পত্নী। কিছু অশ্লীল কমেন্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি প্রশ্ন তুলেছেন, ২০১৪ সালের একটি ঘটনার জন্য কেন তাঁর মেয়ে আজ সারাজীবন শাস্তি পাবে? তিনি স্পষ্ট জানান, প্রয়াত স্বামীর ভুল বা মন্তব্যের জন্য সোহিনী কোনোভাবেই দায়ী নয়। অনলাইন হেনস্থাকে নিছক ট্রোলিং বলে উড়িয়ে না দিয়ে কঠোর বার্তা দিয়ে কলকাতা পুলিশকে ট্যাগ করেছেন নন্দিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *