অবিশ্বাস্য দামে আইফোন ১৭ প্রো, হাতছাড়া করবেন না এই সুযোগ!
বার্তা ডেস্কঃ
বাজারে নতুন আইফোন ১৮ আসার পর স্বাভাবিকভাবেই এর আগের সংস্করণ আইফোন ১৭ প্রো-র দাম অনেকটাই হ্রাস পেয়েছে। প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের এই হাই-এন্ড প্রিমিয়াম স্মার্টফোনটি এখন অর্ধেকেরও কম খরচে কেনার এক দুর্দান্ত সুযোগ সামনে এসেছে। ফোনটির বেস ভ্যারিয়েন্টের বর্তমান বাজার দর ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা হলেও, বিভিন্ন অফার ও শর্ত সাপেক্ষে আগ্রহী ক্রেতারা তা মাত্র ৫৭ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে সহজেই হাতে পেতে পারেন।
এই বিশাল মূল্যহ্রাসের সুবিধা পেতে গ্রাহকরা তাঁদের সচল পুরনো ফোন এক্সচেঞ্জ করতে পারেন, যার ভিত্তিতে ৪৪ হাজার ৫০০ থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ রয়েছে। এছাড়া, নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ড ব্যবহারে মিলবে অতিরিক্ত ক্যাশব্যাক ও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সবমিলিয়ে যাবতীয় শর্ত মেনে অর্ধেক বা তারও কম দামে এই প্রিমিয়াম ডিভাইসটি কিনে নেওয়ার জন্য এটিই সেরা সময়।