দুর্গাপুজোয় নাইটরাইডার্সদের জন্য সুখবর, রাতভর মেট্রো পরিষেবার সম্পূর্ণ সূচি জানুন!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোয় প্যান্ডেল হপিংয়ের সময় শহর ও শহরতলির দর্শনার্থীদের মূল ভরসা কলকাতা মেট্রো। প্রতিবছরের মতো এবারও পুজোর দিনগুলিতে যাত্রী ভিড় সামলাতে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারারাত মেট্রো পরিষেবা পাওয়া গেলেও, পার্পল ও অরেঞ্জ লাইনে পুজোর মূল দিনগুলিতে পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

২০২৬ সালের দুর্গাপুজোয় কোন রুটে কখন পাওয়া যাবে ট্রেন, রইল তার বিস্তারিত তালিকা:

পঞ্চমী ও ষষ্ঠী

  • ব্লু লাইন: সকাল ৬:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত (প্রতি ৬ মিনিট অন্তর)।
  • গ্রিন লাইন: সকাল ৬:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত (প্রতি ৬ মিনিট অন্তর)।
  • ইয়েলো লাইন: ডাউন লাইনে সকাল ৭:১৮ থেকে রাত ৯:০০ টা; আপ লাইনে সকাল ৭:৪০ থেকে রাত ৯:২০ (প্রতি ১২ মিনিট অন্তর)।
  • পার্পল লাইন: ডাউন লাইনে সকাল ৮:১০ থেকে রাত ৮:৪৫; আপ লাইনে সকাল ৭:৪০ থেকে রাত ৮:২০ (প্রতি ২৫ মিনিট অন্তর)।
  • অরেঞ্জ লাইন: ডাউন লাইনে সকাল ৭:০৩ থেকে রাত ৯:২৬; আপ লাইনে সকাল ৬:৪০ থেকে রাত ৯:০৫ (প্রতি ২১ মিনিট অন্তর)।

মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমী

  • ব্লু লাইন: দুপুর ১:০০ টা থেকে পরদিন ভোর ৪:০০ টা পর্যন্ত (প্রতি ৬ মিনিট অন্তর)।
  • গ্রিন লাইন: দুপুর ১:৩০ টা থেকে পরদিন ভোর ৩:৫২ মিনিট পর্যন্ত (প্রতি ৬ মিনিট অন্তর)।
  • ইয়েলো লাইন: ডাউন লাইনে বিকেল ৩:০০ টা থেকে রাত ১০:৩০ টা; আপ লাইনে বিকেল ৩:২৪ থেকে রাত ১০:৫৩ (প্রতি ১২ মিনিট অন্তর)।
  • পার্পল ও অরেঞ্জ লাইন: পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজয়া দশমী

  • ব্লু লাইন: দুপুর ১:০০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত (প্রতি ৮ মিনিট অন্তর)।
  • গ্রিন লাইন: দুপুর ১:৩০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত (প্রতি ১৫ মিনিট অন্তর)।
  • ইয়েলো লাইন: ডাউন লাইনে বিকেল ৩:০০ টা থেকে রাত ৯:১৪; আপ লাইনে বিকেল ৩:২৪ থেকে রাত ৯:৩৮ (প্রতি ১২ মিনিট অন্তর)।
  • পার্পল ও অরেঞ্জ লাইন: পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *