জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে উত্তপ্ত দিল্লি, রাজঘাটে ধস্তাধস্তি! রাষ্ট্রপতির দ্বারস্থ ইন্ডি জোট

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তিন দিন দিল্লির রাজপথে সরব ইন্ডি জোটের সাংসদরা। মঙ্গল ও বুধের আন্দোলনের পর বৃহস্পতিবার কনট প্লেসে মধ্যাহ্নভোজ সেরে রাহুল গান্ধীর নেতৃত্বে সাংসদরা বাসে চেপে রাজঘাটের উদ্দেশে রওনা দেন। তবে রাজঘাটে পৌঁছানোর আগেই নিরাপত্তা জোরদার করে গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে দিল্লি পুলিশ। বাধা পেয়ে সাংসদ ও দলীয় কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী নেতারা। যন্তরমন্তরের মতো রাজঘাটেও রাজপথে বসেই ধর্নার পথ বেছে নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যান্য সাংসদরা। এই চরম উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গুঞ্জন ছড়িয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরোধী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে পারেন রাষ্ট্রপতি। আগামী শুক্রবারে ১০ সদস্যের প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে পারে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *