এসএফআই অফিসে দিল্লি পুলিশের হানা, চা-বিস্কুট খাওয়ানোর চ্যালেঞ্জ সৃজনের!

বার্তা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি এবং বিরোধী দলগুলির লাগাতার আন্দোলনের মধ্যেই উত্তপ্ত রাজধানী দিল্লি। আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়েছে। এই আবহেই বৃহস্পতিবার রাতে দিল্লির এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অফিসে দিল্লি পুলিশের হানা দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র আন্দোলনগুলির যৌথ প্রতিবাদের প্রেক্ষাপটে এই পুলিশি নজরদারি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। তিনি কটাক্ষ করে বলেন, ১০ তারিখ কতজন মিছিলে যাবে, তার খোঁজ নিতেই নাকি পুলিশ অফিসে হানা দিয়েছিল এবং এত ভয়ের কারণ কী তা নিয়ে প্রশ্ন তোলেন। সৃজন রসাত্মক সুরে বলেন, দুর্ভাগ্যবশত তিনি তখন অফিসে উপস্থিত ছিলেন না, থাকলে দিল্লি পুলিশকে চা-বিস্কুট খাইয়ে আপ্যায়ন করতেন। পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে জানান, পুলিশ পাঠিয়ে আন্দোলন দমন করা যাবে না এবং যারা এমনটা ভাবছেন তারা ভুলের স্বর্গে বাস করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *