হোলি-দিওয়ালিতে ফ্রি গ্যাস! অগ্নিবীরদের জন্য যোগীর বাম্পার উপহার!

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশবাসীর জন্য একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সদ্য সমাপ্ত মন্ত্রিসভার বৈঠকে ৩৯টি জনকল্যাণমুখী প্রকল্পে সিলমোহর দিয়েছে যোগী সরকার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, হোলি ও দিওয়ালিতে রাজ্যবাসীকে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত। এই খাতে সরকারের তরফ থেকে ২,১৪২ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি, রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য বড় সুখবর শুনিয়েছে প্রশাসন। পুলিশ, কারা, বন ও পরিবহণ দপ্তরে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণ এবং বিশেষ অগ্রাধিকারের ঘোষণা করা হয়েছে। অগ্নিবীরদের বয়সসীমায় তিন বছরের ছাড় দিয়ে ২৫ বছরের পরিবর্তে ২৮ বছর পর্যন্ত সুযোগ দেওয়া হবে। এছাড়া তাঁদের আর নতুন করে লিখিত বা শারীরিক পরীক্ষা দিতে হবে না। অন্যদিকে, নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে রাখার ঐতিহাসিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *