আরজি কর কাণ্ড: স্বাস্থ্যসচিব কেন এখনও পদে? মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে বহাল রাখা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন নির্যাতিতার মা। শুক্রবার এবিভিপি-র চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি অভিযোগ তোলেন, তাঁর মেয়ের দেহ উদ্ধার হওয়া সেমিনার হল সংলগ্ন শৌচাগারটি ভাঙার নির্দেশ দিয়েছিলেন নিগমই, অথচ তিনি এখনও একই পদে রয়েছেন। স্বাস্থ্য দফতরে ভয়ের বাতাবরণ ও দুর্নীতি দূর করতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে সিবিআই তদন্তের স্টেটাস রিপোর্টের একটি প্রতিলিপিও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।
অভিযোগ শোনার পর তাৎক্ষণিক পদক্ষেপের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালের রক্ষণাবেক্ষণ পূর্ত দফতর দেখে এবং ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য কলকাতা হাই কোর্টের অনুমতির প্রয়োজন। তিনি আরও বলেন, পূর্ত দফতর ওই নির্দেশ দিয়ে থাকলে অভিযুক্তকে দ্রুত বদলি করা হবে। বিচার প্রক্রিয়ায় আইনি সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়ায় মুখ্যমন্ত্রীর উপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা।