রাজ্য সচিবালয়ে বদলিতে লাগাম, কর্মচারীদের জন্য বড় সুখবর!

বার্তা ডেস্কঃ

রাজ্য সরকারের সচিবালয় থেকে কর্মীদের ইচ্ছা মতো কোনো ডিরেক্টরেট বা আঞ্চলিক অফিসে বদলি করা যাবে না। এখন থেকে যেকোনো বদলির আগে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের লিখিত অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে সম্প্রতি একটি স্পষ্ট নির্দেশিকা জারি করেছে সংশ্লিষ্ট দপ্তর। উল্লেখ্য, সচিবালয়ের কর্মীদের বদলি সাধারণত বিভিন্ন দপ্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু পূর্বে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কর্মচারীদের সুদূর জেলা বা ব্লকে পাঠানোর অভিযোগ উঠেছিল।

বিরোধী ও শাসক—উভয় পক্ষের কর্মচারী সংগঠনের একাধিক নেতাকে অতীতে প্রতিহিংসামূলকভাবে দূরবর্তী এলাকায় বদলি করার অজস্র উদাহরণ রয়েছে। এমনকি উত্তরবঙ্গের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল ও দার্জিলিংয়ের ব্লক অফিসেও কর্মীদের পাঠানো হয়েছিল, যার ফলে কর্মসংস্কৃতি ভীষণভাবে ব্যাহত হয়। নতুন নির্দেশিকাটি জারির ফলে যথেচ্ছ ও প্রতিহিংসামূলক বদলির রাজনীতি বন্ধ হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা ফিরবে বলে মনে করছেন কর্মী সংগঠনের নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *