নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির ধামাকাদার জয়! মোদীর বার্তায় কাঁপছে রাজ্য রাজনীতি
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল জয়ে ভোটার, কর্মী ও সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনাদেশকে এনডিএ-র সুশাসনের প্রতি মানুষের অটুট বিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই জয় সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজ করার শক্তি আরও বাড়িয়ে দেবে। পাশাপাশি, আসামে নগাঁও লোকসভা ও পুদুচেরিতে এনডিএ শরিকের জয়েও সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, এই ফলকে হাতিয়ার করে বিরোধী ‘ইন্ডি’ জোটকে জোরালো নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুল গান্ধী ও বিরোধীদের অপপ্রচার এবং বিভ্রান্তিকর রাজনীতিকে মানুষ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, একুশের নির্বাচনে জয়ী প্রতিনিধিদের আসন ত্যাগের পর এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে নন্দীগ্রাম আসন ধরে রাখার পাশাপাশি রেজিনগরেও জয় ছিনিয়ে নিয়েছে পদ্ম শিবির।