ভালোবাসার ঘর টিকিয়ে রাখতে চান? প্রতিদিনের এই ৪ ভুলে নিঃশব্দে ভাঙছে সম্পর্ক!
বার্তা ডেস্কঃ
সম্পর্ক একদিনে নষ্ট হয় না, বরং ছোটোখাটো অসচেতনতা ও প্রতিদিনের ভুল অভ্যাসের কারণে তিলে তিলে তার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। অনেক সময় মনের অজান্তে আমরা এমন কিছু আচরণ করে ফেলি, যা সঙ্গীর সঙ্গে দূরুত্ব বাড়িয়ে দেয়। সাম্প্রতিক মনোস্তাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে এমনই কিছু মারাত্মক অভ্যাসের কথা, যা টেকসই সম্পর্ককেও মুহূর্তের মধ্যে খাদের কিনারে এনে দাঁড় করাতে পারে। এই তালিকায় রয়েছে সঙ্গীর সামনে লাগাতার ফোন স্ক্রোল করা, সমস্যার মুখোমুখি না হয়ে এড়িয়ে চলা এবং নিজের আসল অনুভূতি প্রকাশ না করার মতো বিষয়গুলো।
বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের ভাঙন রোধ করতে হলে সবার আগে এই ক্ষতিকর অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি। সামান্য কিছু বিষয়ে সচেতনতা এবং একে অপরের প্রতি মনস্তাত্ত্বিক গুরুত্ব বজায় রাখলেই কঠিন পরিস্থিতিতেও সম্পর্ককে সুন্দর ও জীবন্ত রাখা সম্ভব। তাই ছোটখাটো এই ভুলগুলোকে অবহেলা না করে আজই সতর্ক হোন এবং সঙ্গীর সঙ্গে খোলামেলা যোগাযোগের মাধ্যমে ভালোবাসার ভিত আরও মজবুত করুন।