দেশের গণতন্ত্র রক্ষায় রাষ্ট্রপতির দ্বারস্থ মমতা, নেপথ্যে কি বড় কোনো বিপদ?

বার্তা ডেস্কঃ

এসআইআর এবং ভোট চুরির গুরুতর অভিযোগ তুলে শুক্রবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন ইন্ডিয়া জোটের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা। রাষ্ট্রপতিকে একটি সুনির্দিষ্ট স্মারকলিপি জমা দিয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের উদ্বেগের কথা তুলে ধরেন বিরোধীরা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। বিরোধী জোটের সমস্ত অভিযোগ মনোযোগ সহকারে শুনেছেন রাষ্ট্রপতি এবং এর সপক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সংবিধানের রক্ষক হিসেবে রাষ্ট্রপতিকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের অর্ধেকের বেশি মানুষ আজ চরম উদ্বিগ্ন, তাই গণতন্ত্র রক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এপ্রসঙ্গে ইন্ডিয়া জোটের শক্তির কথা মনে করিয়ে দিয়ে তিনি দাবি করেন, এই জোট দেশের ষাট শতাংশেরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করে। রাষ্ট্রপতির ইতিবাচক আশ্বাসের পর খুব শীঘ্রই বিরোধী শিবিরের পক্ষ থেকে চাওয়া সমস্ত প্রমাণপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *