আটক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি! ৩ ডিগ্রির মালিক এই তারকার ক্যারিয়ার শুরু হয়েছিল কীভাবে?
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার সময় শনিবার সকালে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। গুরুগ্রাম থেকে তাঁকে আটক করার পরই নতুন করে চর্চায় উঠে এসেছেন তিনি। কীভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী একজন তরুণ দেশের অন্যতম প্রভাবশালী ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠলেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে।
জার্মানির কার্লসরুহে ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে রিনিউয়েবল এনার্জিতে স্নাতকোত্তর ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রি। ২০১৪ সালে জার্মানিতে পড়াশোনার সময় আইফোন দিয়ে ট্রাভেল ভ্লগ তৈরির মাধ্যমে তাঁর ইউটিউব যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় একা কাজ করার পর ২০২০ সালে তিনি একটি টিম গঠন করেন এবং ২০২৩ সালে টাইম ম্যাগাজিনের ‘নেক্সট জেনারেশন লিডার্স’ তালিকায় স্থান পান। শিক্ষাগত উৎকর্ষ ও ডিজিটাল মাধ্যমের মেলবন্ধনে গড়া তাঁর এই কেরিয়ার আজ লক্ষাধিক দর্শকের নজর কেড়েছে।