বিমানবন্দরে ভয়াবহ হামলা, ১২ জনের মৃত্যু! ট্রাম্প কি সরাসরি যুদ্ধে জড়াবেন?

বার্তা ডেস্কঃ

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি সহ মোট ১২ জন নিহত হয়েছেন।এই হামলায় তিন শতাধিক মানুষ আহত হওয়ায় গোটা মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এই রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের পাশে থাকার বার্তা দিয়েছেন। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দমনে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি বাহিনীর সঙ্গে যৌথ সামরিক অভিযানে অংশ নেবে কি না, হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দ্রুত কঠোর সিদ্ধান্ত নেওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *