মোবাইল দিয়েই সেরে নিন স্বাস্থ্য বিমার ই-কেওয়াইসি, জেনে নিন সহজ উপায়!

বার্তা ডেস্কঃ

অনেকের বাড়িতেই এখনও পৌঁছয়নি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ফর্ম, আবার অনেকে সময়মতো সেবা সেতু ক্যাম্পে গিয়েও প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি। তবে এই নিয়ে চিন্তার কিছু নেই, কারণ উপভোক্তারা এখন নিজেদের স্মার্টফোন ব্যবহার করেই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সেরে ফেলতে পারবেন। এর জন্য প্রথমেই https://beneficiary.nha.gov.in/

ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর ও প্রাপ্ত ওটিপি দিয়ে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে নিজের রাজ্য ও জেলা নির্বাচন করার পর পরিচয় অনুসন্ধানের বিকল্প অপশন ফুটে উঠবে।

পরবর্তী ধাপে আধার নম্বর ও ক্যাপচা কোড সঠিক স্থানে বসিয়ে সার্চ করলে পরিবারের সব সদস্যের তালিকা সামনে চলে আসবে। তালিকায় থাকা প্রত্যেকের বিবরণ ভালোভাবে মিলিয়ে দেখে নিয়ে নির্দিষ্ট অ্যাকশন অপশন থেকে পরবর্তী নির্দেশ অনুসরণ করলেই ই-কেওয়াইসি সম্পন্ন হবে। তবে মনে রাখা জরুরি যে, পোর্টালে লগইন করতে পারলেই স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াটি শেষ হয় না; পুরো বিষযটি সরকারের নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার ওপর নির্ভর করছে। নিরাপত্তা বজায় রাখতে নিজের ওটিপি বা ব্যক্তিগত তথ্য কারও সাথে শেয়ার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *