ক্যান্সার রোগীদের বড় সুখবর, মোদী সরকারের সিদ্ধান্তে ৭০% কমল ওষুধের দাম!

বার্তা ডেস্কঃ

কেন্দ্রীয় সরকারের এক যুগান্তকারী সিদ্ধান্তে ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচে বড় ধরনের স্বস্তি মিলতে চলেছে। সরকার সমস্ত নন-শিডিউলভুক্ত অ্যান্টি-ক্যান্সার ওষুধের ট্রেড মার্জিন বা বাণিজ্যিক মুনাফার ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ সীমা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের শেষের দিকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপের ফলে দেশীয়, আমদানিকৃত, ব্র্যান্ডেড, জেনেরিক এবং পেটেন্টকৃতসহ প্রায় ১১০টি জীবনরক্ষাকারী ক্যান্সার ওষুধের খুচরো মূল্য বা এমআরপি (MRP) ৭০ শতাংশ পর্যন্ত কমে যাবে। সরকারের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ওষুধ কো ম্পা নিগুলোর অন্যায্য ও আকাশছোঁয়া মুনাফা রোধ করে বাজারে ওষুধের সহজলভ্যতা বজায় রাখা।

দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যয়ভার বহনে জর্জরিত রোগীদের পরিবারগুলোর জন্য এই সিদ্ধান্ত এক বিশাল আর্থিক আশীর্বাদ হতে চলেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দাম কমার এই নতুন ব্যবস্থার ফলে ক্যান্সার রোগীদের বছরে প্রায় ২,৫০০ কোটি টাকা সাশ্রয় হবে। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালেও ৪২টি ক্যান্সারের ওষুধের ট্রেড মার্জিন সীমিত করে ৫২৬টি ব্র্যান্ডের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছিল। সেই সফল মডেলটিকেই এবার সব ধরনের নন-শিডিউলভুক্ত অ্যান্টি-ক্যান্সার ওষুধের ক্ষেত্রে সম্প্রসারিত করে চিকিৎসাব্যয় সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনার অভূতপূর্ব উদ্যোগ নিল কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *