পুজোর মেগা চমক, দিঘায় শান ও অন্বেষার গানে জমজমাট শারদ উৎসব!

বার্তা ডেস্কঃ

আগামী ১৪ ও ১৫ অক্টোবর দুর্গাপুজোর প্রাক্কালে বিশেষ আগমনি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিঘায়। মায়ের আগমনে আনন্দ দিঘা জুড়ে এই বিশেষ মেগা সেলিব্রেশন উপলক্ষে আলোয় সেজে উঠেছে গোটা সৈকত শহর। দিঘার পথঘাট থেকে জগন্নাথধাম কালচারাল সেন্টারের মতো সমস্ত দর্শনীয় স্থান বর্ণময় আলোকমালায় সজ্জিত করা হয়েছে। সন্ধ্যার এই রূপ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সমস্ত পর্যটকদের নজর কেড়েছে।

নিউ দিঘা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হতে চলা এই দুই দিনের জমজমাট আয়োজনে থাকছে জনপ্রিয় গায়ক শান ও অন্বেষা দত্তগুপ্তর লাইভ কনসার্ট। চতুর্থীর দিন শান এবং পঞ্চমীর দিন অন্বেষার সরাসরি গান শোনার সুযোগ পাবেন দর্শকরা। ক্রিসমাস বা নববর্ষের মতো এবার দুর্গাপুজোতেও দিঘাকে নতুনভাবে সাজিয়ে তোলার এই রাজ্য সরকারের উদ্যোগ পর্যটকদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *